অপরাধ

দুর্নীতির মামলায় যুগ্ম সচিবসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এক মালয়েশিয়ান নাগরিক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন–মালয়েশিয়ার নাগরিক জন নোয়েল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলাম ও খন্দকার শহিদুল ইসলাম। সাবেক যুগ্মসচিব শফিকুল ইসলামকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের কারাভোগের আদেশ দেন। জন নোয়েল ও খন্দকার শহীদুল ইসলামকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাভোগের আদেশ দেন আদালত।

এছাড়াও প্রত্যেক আসামির কাছ থেকে ৯১ লাখ ২৬ হাজার ৬০ টাকা রাষ্ট্রের অনুকূলে আদায় করার আদেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএফডিসি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ডিজিটাল অডিও রেকর্ডিং ইকুইপমেন্ট প্রকল্পের যন্ত্রপাতি যুক্তরাষ্ট্র ও জাপান থেকে ক্রয় করার কথা বলে চীন থেকে ক্রয় করেন আসামিরা।

এতে তারা পরস্পর যোগসাজশে ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার সরকারি অর্থ ক্ষতি সাধন (আত্মসাৎ) করেছেন। সেই ঘটনায় ২০১৫ সালে দুদকের উপপরিচালক হামিদুল হাসান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।

এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালে ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা