অপরাধ

 স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (শম্ভুগঞ্জ সেতু) থেকে ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর সুয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, নুরুল ইসলাম সকালের দিকে সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে রহিমা নামে এক নারী এসে নিহত নুরুল ইসলামকে নিজের স্বামী বলে দাবি করেন।

রহিমার বরাত দিয়ে এসআই সোহেল মিয়া বলেন, চড়পাড়ার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে গত রাতে অপারেশন হয় রহিমার। সকালে নুরুল ইসলাম স্ত্রী রহিমাকে নাস্তা আনতে যাওয়ার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেননি। নিহতের আত্মীয়দের খবর দেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা