সংগৃহীত
সারাদেশ

কলেজ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর ৫৩ মদিনা টাওয়ার মিলেনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলা থেকে পল্লব হালদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সুজারাম গ্রামে। তিনি ওই এলাকার সঞ্জিত হালদারের ছেলে।

আরও পড়ুন : এবার খতনায় আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক মিয়া জানান, খবর পেয়ে যাত্রাবাড়ির ৫৩ মদিনা টাওয়ার মিলিনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন‍্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানতে পারিনি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা