ছবি: সংগৃহীত
সারাদেশ

খাল খননের মাটি বিক্রির অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রাম সংলগ্ন সরকারি খালের খনন করে রাখা মাটি বিক্রি অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী জয়নবের দাফন সম্পন্ন

লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামের রবিউল ইসলাম রবিন ও পাশ্ববর্তী উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান সোহেল। এ সমস্ত মাটি তারা অবৈধভাবে কেটে মাহেন্দ্রা যোগে বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসুদিয়া ব্রীজের পূর্ব পাশের খালের মাটি মাহেন্দ্রা গাড়িতে ভরে বিক্রি চলছে। ওই খালটি জেলা (বিএডিসি) সেচ বিভাগের বাস্তবায়নে খিদিরপাড়া-খলাপাড়া সংযোগ খালটির পুনঃখনন কাজে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি উদ্বোধন করেন স্থানীয় (এমপি) সাগুফতা ইয়াসমিন এমিলি।

আরও পড়ুন: নির্বাচনী বিরোধের জেরে হামলা, আহত ২

ওই খালটি খনন করার সময় খালের মাটি খালের দু-পাশে স্তুপ করে রাখা হয়। স্তুপ করে রাখা মাটি বর্তমানে বিক্রি করে দিচ্ছেন যুবলীগ নেতা সোহেল ও রবিউল ইসলাম রবিন। এছাড়া রবিউল ইসলাম রবিনের বিরুদ্ধে এলাকায় জুয়া খেলা ও সুদ ব্যবসাসহ একাধিক অপর্কমের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলাম রবিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খালের পারের মাটি আমি নিজে কাটছি না। ওই মাটি বালিগাঁও গ্রামের হাবিবুর রহমান সোহেল কেটে নিচ্ছেন। আমি আমার মাহেন্দ্রা গাড়িটি সোহেলকে শুধু ভাড়া দিয়েছি।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জুয়া খেলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জুয়া কেন, ১৫ দিন যাবৎ আমি কোনো তাসও খেলি নাই। সুদের ব্যাপারে তিনি বলেন, আমি আগে লাভে টাকা লাগাইতাম, এখন লাগাই না।

অপর অভিযুক্ত হাবিবুর রহমান সোহেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা