ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচনী বিরোধের জেরে হামলা, আহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন কেন্দ্রিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আবিদ হোসেন শোভন (৩০) নামের এক মালয়েশিয়া প্রবাসী গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

আহত অপরজন শোভনের ভাই মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. কালাম প্রধান জানান, আহত শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বা পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফরহাদ হোসেন বলেন, তিনি বিদ্যালয়ে যাওয়ার পথে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ১০-১২ জন লোক নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক প্রান্ত শেখ তার লোকজন নিয়ে হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা