সংগৃহীত ছবি
সারাদেশ

ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামে এক চক্ষু বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: স্বামীর হাতে স্ত্রী নিহত

সোমবার (২২ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীর পরিবারকে মামলা দিয়ে হয়রানি

সোমবার সকালের দিকে ফিরোজা বেগম ওয়াসিত্ব টাওয়ারের ১১তলার ছাদে হাঁটাহাঁটি করছিলেন। এক পর্যায়ে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিস্তারিত তথ্য ও কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়টি তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে জানানো সম্ভব হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা