সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণের ঘটনায় অ্যাটেনডেন্ট বরখাস্ত

জেলা প্রতিনিধি: লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে লালমনিরহাট রেল বিভাগ। এছাড়াও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু এসব তথ্য নিশ্চিত করেন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন- তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভূইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: শীতে গরমের উষ্ণতা ছড়ালেন প্রতিমন্ত্রী

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল বুধবার রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত আক্কাস গাজীকে গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরেই রাতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে রেল বিভাগ।

এদিকে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুরে তাকে আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী ঢাকা পোস্টকে জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। আদালতের সকল কার্যক্রম শেষে বাবা ও বড় ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে ওই স্কুলছাত্রীর বাবা ধর্ষকের বিচার চেয়ে বলেন, ছোট্ট একটা মেয়ের সঙ্গে যে অপকর্ম করেছে তার বিচার চাই।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা রেল বিভাগ ব্যথিত। ধর্ষণের ঘটনায় কোনো ছাড় নেই। আমরা তদন্ত করছি। আইনি ব্যবস্থার বাইরেও রেল বিভাগ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা