ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত 

ভোলা প্রতিনিধি: ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: সৌদি দেশের গুরুত্বপূর্ণ অংশীদার

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি কলেজে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ভোলা সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের প্রফেসার অধ্যক্ষ আবদুল গফুর।

আরও পড়ুন: নির্বাচনবিরোধী দলগুলো ঐক্যবদ্ধ্য

এ সময় উপস্থিত ছিলেন ভেলা সরকারি কলেজের উপাধ্যক্ষ এনায়েত উল্ল্যাহ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন ও ভোলা রেড ক্রিসেন্ট যুব প্রধান আদিল হোসেন তপুসহ বিভিন্নি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

বক্তারা বলেন, তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা দেশ ও জাতির চেঞ্জমেকার। স্বেচ্ছায় সেবা প্রদান করা একটি মহৎ কাজ। ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় ও মানুষের জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়ে।

আরও পড়ুন: অস্থিতিশীল করতে একটি পক্ষ সক্রিয়

তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানে প্রতিবছর এ দিবসটি পালন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা। পাশাপাশি দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভলান্টিয়ারিজমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার জন্য বক্তারা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

দিবসটি পালনে অংশ নেয় ভোলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট, বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ভোলা কলেজ শাখা, বাংলাদেশের রোভার স্কাউটস ভোলা কলেজ শাখা, বাঁধন ভোলা কলেজ শাখা, পরিবেশে ক্লাব ভোলা কলেজ ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ সংগঠন।

আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন

সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা সরকারি কলেজ টিম দলনেতা মো. রায়হান, বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ক্যাডেট করপরাল মো. আরমান, বাংলাদেশের রোভার স্কাউটস সিনিয়র রোবার মো. মিতু, বাঁধন ভোলা সরকারি কলেজ টিম মো. ঝরনা ও পরিবেশে ক্লাব ভোলা কলেজ মো. সায়েদুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা