ছবি: সংগৃহীত
সারাদেশ

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর আব্দুল্লাহ নামের ৬ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে দিঘী থেকে মরদেহ উদ্ধার

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা তা উদ্ধার করেন।

নিহত আব্দুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে মাসুদ আলির ছেলে।

জানা যায়, গত রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বাড়ি থেকে বের হয়ে যায় আব্দুল্লাহ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে শিশুটির বাবা মাসুদ ঠাকুরগাঁও সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

আরও পড়ুন: নৌবাহিনীর পোশাকসহ আটক ২

আজ সকালে শিশুটির দাদা পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখেন। পরে অর্ধগলিত শিশুর মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির জানান, আমরা এ বিষয়ে অবগত আছি। ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা