সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর রহমান (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী আহত হন।

আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যানে আগুন

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বিকেলের দিকে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে তানভীর, রাব্বি ও ইউসুফসহ ৩ মোটরসাইকেল আরোহী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সন্ধ্যার দিকে রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পথচারী মজিবুর পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত

স্থানীয়রা মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মোটরসাইকেল আরোহীকে মোটরসাইকেলসহ থানায় নেওয়া হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা