সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দীপঙ্কর সমদ্দার (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

শুক্রবার (১ ডিসেম্বর) উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশালের চড়ামুদ্দী ইউনিয়ন থেকে বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় পূজার কীর্তনে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মাহেন্দ্রটির। এই সময় ১ যাত্রী নিহত ও বাকি ৭ যাত্রী আহত হয়।

আরও পড়ুন: মেয়ের কোপে প্রাণ গেল বাবার

সেখানকার স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, দুর্ঘটনার এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মাহেন্দ্রটি আমাদের হেফাজতে আছে। নিহত দিপঙ্কর সমদ্দারের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা