সংগৃহীত ছবি
সারাদেশ

রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী নারান্দিয়া এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও নবম তম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নারান্দিয়া টেমুনাম- ক্ষেত্র নাথ উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত হন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার, নারান্দিয়া টেমুনাম- ক্ষেত্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজে এর অধ্যক্ষ গোলাম মোস্তফা, কেন্দ্র সচিব নজরুল ইসলাম, ভূঞাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সেবক সংগঠন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সহ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের উপদেষ্টাগণ প্রমুখ।

আরও পড়ুন : বৃদ্ধকে কুপিয়ে হত্যা

এই সময় ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, মরহুম রফিকুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ২০১৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বৃত্তি পরীক্ষায় কালিহাতী, ঘাটাইল ভূঞাপুর উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে ১ম শ্রেণীতে ৫০ জন, ২য় শ্রেণীতে ৮০ জন, তৃতীয় শ্রেণীতে ৭০ জন, চতুর্থ শ্রেণীতে ১২০ জন, পঞ্চম শ্রেণীতে ১১৫জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা