সংগৃহীত
সারাদেশ

নওগাঁয় ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় পৃথক ২ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল জানান, সন্ধ্যার পরে তার নেতৃত্বে আত্রাই উপজেলা আওয়ামী লীগের একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি রেলগেট এলাকায় আসলে পেছন থেকে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। এ সময় বিস্ফোরণে ৩ নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানায়, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: প্রাইভেটকারে গাছে ধাক্কা, নিহত ১

অন্যদিকে, রাত সাড়ে ৮টার পরে রানীনগর উপজেলার রেলগেটের অদূরে ঝিনাবরবরিয়া সড়ক হয়ে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ককটেলের নিক্ষেপ করা হয়। এতে গুরুতর আহত হয় ২ জন। তাদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। সামনে নির্বাচন ও আমাদের দমন ও অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্যই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এমন ঘটানো ঘটিয়েছে।

রাণীনগর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা