ছবি: সংগৃহীত
সারাদেশ

মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সুন্দরবনের প্রাণ পশুর নদসহ উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করা হচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাস্থ্যহানী ঘটছে, অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন: বিশ্ব নদী দিবস

মোংলায় শতাধিক প্রবাহমান সরকারি নদী-খালে অবৈধ বাঁধ দিয়ে নদী-খাল মেরে ফেলা হয়েছে। পশুর, রুপসা ও মোংলা নদীতে প্লাস্টিক দূষণের ফলে মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে।

সুন্দরবনের ইসিএ এলাকায় অপরিকল্পিত শিল্পায়নে নদী দূষণ হচ্ছে। নদী একটি জীবন্ত সত্তা। আসুন, আমরা নদীর অধিকার নিশ্চিত করি।

রোববার (২৪ সেপ্টেম্বর) মোংলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনকালে বক্তারা এসব কথা বলেন।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

কর্মসূচির মধ্যে ছিলো- পশুর নদ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, পশুর নদীতে গণগোসল, নদীকেন্দ্রিক গানের আসর এবং দিনরাত নদীর সাথে আড্ডা, নদীতে আলোচনা সভা, মানববন্ধন ও অবস্থান কর্মসুচি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, পিএফজি মোংলা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত

রোববার দিনব্যাপী বিশ্ব নদী দিবসের নানা কর্মসূচিতে সভপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

আরও বক্তব্য রাখেন- বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, নাজমুল হক, কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পিএফজি’র শেখ শাকির হোসেন, পিএফজি নেতা এরশাদুজ্জামান সেলিম, বাদাবন সংঘের পপি বেগম ও হোসনে আরা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল ও তন্বী মন্ডল প্রমুখ।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

প্রধান অতিথির বক্তৃতায় বাপা’র কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন গোলের নদী-খাল-জলাশয় ও পরিবেশ বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে ধীরগতি লক্ষ্য করছি।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২০ সালের মধ্যে নদ-নদী-জলাশয় দখল ও দূষণমুক্ত করা কথা বলা হলেও তা এখনো অর্জিত হয়নি। নদী তীরবর্তী জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার কথা বলা হলেও তা বাস্তবায়িত হচ্ছে না।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

টেকসই উন্নয়নে ১৩ নম্বর গোলের লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, উপকূলের নদ-নদী ও জলাশয়কে দখল এবং দূষণমুক্ত করার মাধ্যমে সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে।

বক্তব্যে মো. নূর আলম শেখ আরও বলেন, নদীবিষয়ক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। নদীর অভিভাবক নদী কমিশনকে শক্তিশালী করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নদী রক্ষা কমিটিকে সক্রিয় করা জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা