সারাদেশ

নলছিটিতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির নলছিটি উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : বিএনপি ড. ইউনূসের আশ্রয় নিয়েছে

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মজকুনি গ্রামের সনাতন চক্রবর্তীর সঙ্গে একই বাড়ির সন্তোষ চক্রবর্তীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। বুধবার সকালে জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাথী চক্রবর্তী, সম্ভু চক্রবর্তী, সঞ্জিব চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী, সন্তোষ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, আর্পিতা চক্রবর্তী, সচিন চক্রবর্তী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

এ ব্যাপারে সনাতন চক্রবর্তী জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্তোষ চক্রবর্তী ও তার ভাই সমীর চক্রবর্তী রাজমিস্ত্রিদের নিয়ে বুধবার সকালে বিরোধীয় জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করে। ওই সময় তা মোবাইলে ভিডিও করছিল তার ভাইয়ের স্ত্রী সাথী চক্রবর্তী। তখন সমীর চক্রবর্তী দলবল নিয়ে সাথীর ওপর রড, লাঠি ও ধারালো দা দিয়ে হামলা চালায়। সাথীকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় তার ভাই সম্ভু চক্রবর্তী, সঞ্জিব চক্রবর্তী ও মা গায়ত্রী চক্রবর্তী আহত হয়।

সন্তোষ চক্রবর্তী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে সকালে সনাতন চক্রবর্তীর পরিবারের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের পরিবারের ৫ জন আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : আগস্টে সড়কে ঝরল ৪২৬ প্রাণ

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ সংঘর্ষের ঘটনা মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা