প্রতীকী ছবি
সারাদেশ

ছুরিকাহত কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে ছুরিকাহত আজ্ঞাত এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে থানার হিলভিউ আবাসিকের ১০ নম্বর রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই কিশোরের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

আরও পড়ুন : সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ওসি জনান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি ছুরিও জব্দ করা হয়েছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা