ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি নারীর মৃত্যু

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- কারখানার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (২৮), ইঞ্জিনিয়ার মো. মাহবুব (২৩) এবং শ্রমিক রাকিব (২২)।

আরও পড়ুন: মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৩ জন আমাদের এখানে এসেছেন।

তাদের মধ্যে হাবিবুর রহমানের শরীরের ১০ শতাংশ, মো. মাহবুবের শরীরের ৫ শতাংশ ও রাকিবের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: মাদক বিক্রি না করায় কুপিয়ে জখম

আহতদের হাসপাতালে নিয়ে আসা ইঞ্জিনিয়ার আমির হোসেন জানান, আমরা সবাই প্রিমিয়ার সিমেন্ট কারখানায় কাজ করি। সিমেন্ট কারখানার বার্ণালে আগুন দেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ ইঞ্জিনিয়ারসহ এক শ্রমিক দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা