ছবি-সংগৃহীত
সারাদেশ

বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে বালুবোঝাই বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা হোসেন (২২), ভোলা জেলার আহম্মেদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫) ও রংপুরের কাউনিয়ার ফজলুর ছেলে একরামুল (৩৬)।

আরও পড়ুন : ভারতে ভারী বৃষ্টিতে নিহত বেড়ে ২৮

প্রত্যক্ষদর্শীরা জানান, নদ খননের বালু পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো বাল্কহেডটি। সোমবার দুপুরে নদের পাড়ে বাল্কহেডটি উল্টে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক আটকা পড়েন বাল্কহেডের মধ্যে। পরে স্থানীয়রা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন ।

আরও পড়ুন : কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত ৩

শিবচরের নিখলীর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নদ থেকে বালু উত্তোলন করে পাড়ে ফিরছিল বাল্কহেডটি। স্রোতের কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হন তিন শ্রমিক। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পি...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা