ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরীর অভিযোগে যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বুধবার (৫ জুলাই) দুপুরে জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আশিক এলাহি (২৫) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া গ্রামের আমির উদ্দিন মিজি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

আরও পড়ুন : একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশিক এলাহি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ভুয়া তথ্য দিয়ে বানানো নকল জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করে নোটারির মাধ্যমে গত মার্চ মাসে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। কাগজপত্র ঘষামাজা করে নিজের বয়সও বদলে ফেলে আশিক।

বিষয়টি জানাজানি হলে গত এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আশিক মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এসএসসি পরীক্ষার সময় যাতায়াতে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও বরাবর অভিযোগ করেন মেয়েটির পরিবার।

আরও পড়ুন : এক বছরে ২২০ দুর্ঘটনায় নিহত ২৬

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে নিশ্চিত করে বলেন, জোরপূর্বক বাল্যবিবাহ, প্রকৃত বয়স চুরি, রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা