ফাইল ছবি
সারাদেশ

মা-ছেলেকে হত্যায় মূল হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল শাহেদকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বুধবার (৫ জুলাই) রাতে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এর আগে, বিকেলে চৌদ্দগ্রাম হোসাইনিয়া মাদরাসা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল শাহেদ চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচড়া গ্রামের মীর হোসেনের ছেলে।

জানা যায়, প্রবাসী আনোয়ার হোসেনের ঘরে গোপনে প্রবেশ করে লুকিয়ে থাকে ঘাতক শাহেদ। আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৭) তার সন্তান মোজাহিদকে (৮) নিয়ে ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে শাহেদ এবং তার সঙ্গীরা গাছের লাকড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিপা আক্তার মারা যান। শিশু মুজাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ঘাতকরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশু মুজাহিদকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে সেও মারা যায়।

আরও পড়ুন: মা-ছেলেকে পিটিয়ে হত্যা

পুলিশ জানায়, এ ঘটনার পর নিহত নিপার বাবা জালাল উদ্দীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার শাহেদকে জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার (৬ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা