ছবি : সংগৃহিত
সারাদেশ
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি

ঈশ্বরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্ট্রিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া কসমেটিকস বা প্রসাধনী পণ্য বিক্রি করার দায়ে রসের মিষ্টি নামে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: স্বামীকে বাঁচাতে খুন হলেন গৃহবধূ!

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে রসের মিষ্টি নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার পৌর বাজারে অবস্থিত রসের মিষ্টি দোকানে বিএসটিআই অনুমোদন বিহীন এবং আমদানিকারক এর সিল-লোগো বিহীন দেশি-বিদেশী কসমেটিকস সামগ্রি বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

এসময় অনুমোদন বিহীন ও আমদানিকারক এর লোগো বিহীন পণ্য থাকায় দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তারের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা