ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে বিচারের দাবিতে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মাদক ব্যবসায়ীদের হাতে রিকশাচালক আতাউর রহমান কালাই (৬০) কে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে।

আরও পড়ুন: ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রোববার (১১ জুন) দুপুর ১২ থেকে শহরের সুপার মার্কেট সংলগ্ন প্রেসক্লাবের সামনের সড়কে নয়াগাঁও সর্বস্তরের মানুষের আয়োজনে ঘন্টাব্যাপী চলে কর্মসূচি।

এ সময় শহরের প্রধান সড়ক অবরোধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বস্ততায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভ কারীরা। ঘন্টাব্যাপী চলা এসব কর্মসূচি থেকে আতাউর রহমান কালাইকে হত্যার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: চুরি দেখে ফেলায় গলা কেটে হত্যা

এছাড়াও হত্যার সাথে জড়িত আসামির পক্ষের মাকসুদা বেগম নামে এক নারী আসামি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

এ সময় নিহত আতাউর রহমান কালাই ছেলে-মেয়ে সহ পরিবারের লোকজন ছাড়াও নয়াগাঁও পূর্বপাড়ার বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

প্রসঙ্গত, গত শনিবার (১০ জুন) দুপুর ১২ টার দিকে শহরের উপকন্ঠ নয়াগাঁও পূর্বপাড়ায় মাদক বিক্রিতে বাঁধা দানে শত্রুতার জের ধরে ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দীন মোহাম্মদ গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বৃদ্ধ আতাউর রহমান কালাইকে। এর আগে তার ছেলেকে মাদক ব্যাবসায়ীরা হামলা চালিয়ে আহত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা