ছবি : সংগৃহিত
সারাদেশ

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দু্ই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সোলাইমান ভূঁইয়ার ছেলে মাকসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)।

রোববার (১১ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল শনিবার মাকসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ভূঞাপুরে রুহুলী মাদ্রাসায় দোয়া মাহফিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়। ভিকটিমকে মারধরের একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ৬ জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭দিন পর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: গণধর্ষণের ভিডিও ধারণ, আটক ৪

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ২ আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা