সারাদেশ

ডাকাতির মূলহোতা রাকিব গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বাজারে ৯ মে ভোরে রাতে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ ডাকাতির মূল- পরিকল্পনাকারী একাধিক মামলা আসামি রাকিব পোদ্দারকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

ঘটনাটিতে সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় ডাকাতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে তিন গ্রেফতারকৃত মোহাম্মদ সুজন (৩৬), আবির (২৩) ও ইসমাইল মোল্লা (৩০) গেলো বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি করে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : যেসব অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ঘটনায় এ পর্যন্ত ৮২ হাজার টাকা, আড়াই ভরি সোনা, ১৯৪ ভরি রুপা, ৪ টি তালা, অলংকার তৈরির ডাইস ও ডাকাতিতে ব্যবহত ছোরা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বাজারে দুই নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে, বেঁধে 'মা স্বর্ণ শিল্পায়ন' নামক স্বর্ণের দোকানের তালা ভেঙে মালামাল লুটপাট চালায়। পরে কয়েক ঘন্টা মধ্যে ঘটনার ক্লুলেস উদঘাটন হয় বলে জানান তিনি।

আরও পড়ুন : সব ধরনের নৌযান চলাচল বন্ধ

তিনি আরও জানান, সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে ডাকাতদের চিহ্নিত করার মাধ্যমে পুলিশ ডাকাতদের গ্রেফতার করে। মুন্সীগঞ্জ সদর সার্কেলের নেতৃত্বে সদর থানা পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা