সারাদেশ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো কাঁদানে গ্যাস বা রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

এলাকাবাসী জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে একটি ডোবায় মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের পক্ষের লোকজন ট্যাটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সুব্রত দাশ (৩৬) মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা