ছবি: সংগৃহীত
সারাদেশ

হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি : মাদারীপুরের পুরান বাজার ইসলামিয়া আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহামুদ সিদ্দিক (৬০) বরিশাল উজিরপুর উপজেলার হস্তিকুণ্ডু এলাকার ওহাব মিয়ার ছেলে।

আরও পড়ুন : পাহাড়ে শুরু হ‌লো সাংগ্রাই

হোটেল ম্যানেজারের বরাতে পুলিশ জানায়, প্রতিবারের মত সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য তিনি ইসলামিয়া আবাসিক হোটেলে যান।

রাতে সেখানে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : ধান ও চাল কিনবে সরকার

হোটেল সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাহামুদ সিদ্দিকের কক্ষে গিয়ে হোটেলের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্মচারীদের মাঝে সন্দেহ দেখা দেয়। পরে কক্ষের একটি ফুটো দিয়ে হোটেল কর্মচারীরা দেখেন ঘরের মধ্যে বিছানার উপর তিনি পড়ে আছেন।

হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সকালে লাশ দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে ঐ কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন : প্রশান্তির বৃষ্টি মসজিদে নববীতে

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহামুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা