সারাদেশ

চাঁদাবাজি-প্রতরণার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

জামালপুর (প্রতিনিধি) : জামালপুরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ওয়াহিদ খান আরিফ(৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

আটককৃত ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহের আকুয়া মড়ল পাড়ার নাসির খান রতনের ছেলে ও মাসুদ রানা জামালপুরের শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার নাছির উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভুমি অফিসে চাঁদাবাজি ও প্রতারনা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানাস্থানে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের ২টি ও মাসুদ রানার নামে ৬টি মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

গ্রেফতারকৃত ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা