ছবি: সংগৃহীত
সারাদেশ

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়াজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী (৩৫) রিয়াজের নামে কলাপাড়া থানায় ধর্ষণের মামলা করেন।

আরও পড়ুন : স্কুলছাত্রীর লাশ নিয়ে সড়ক অবরোধ

গ্রেফতার হওয়া রিয়াজ নলবুনিয়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

ভুক্তভোগী নারীর পারিবার জানিয়েছে, রিয়াজসহ আরও কিছু ব্যক্তি তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতেন। ঐ নারী তাদের রান্নার কাজে সহায়তা করতেন। গত সোমবার (২৭ মার্চ) রাতে ঐ নারীর বাবা তারাবি নামাজ পড়তে মসজিদে গেলে রিয়াজ ঐ নারীর ঘরে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যান।

আরও পড়ুন : নূরে আলম সিদ্দিকী আর নেই

স্থানীয়রা বলেন, বিষয়টি রাতেই মিমাংসার চেষ্টা করা হয়। এ সময় সবার অগোচরে ঐ নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে আমরা আসামিকে গ্রেফতার করেছি। শারীরিক পরীক্ষার জন্য ঐ নারীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : হেলাল-শহীদুলের বাড়িতে চলছে মাতম

বুধবার (২৯ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা