সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সান নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মানুষের সেবায় আমরা গুরুত্ব দিয়ে থাকি

বুধবার (২৫ মার্চ) দুপুর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মো. নাদিম মুন্সী (২৫), মহিষার ইউনিয়নের উত্তর মহিষারের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা (২১)।

আরও পড়ুন: মালউইয়ে নিহত বেড়ে ২০০

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাছের খামারে খাদ্য নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নাদিম মুন্সী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গৃহবধূ আনোয়ার আকাশে মেঘ দেখে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে সবচেয়ে এগিয়ে

অন্যদিকে সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় শিশু সুরা মনি। তার খালা পলি আক্তার জানান, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন বজ্রপাতে তিনজনের মৃত্যুর নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা