সারাদেশ

রেললাইনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার বাদেচাঁন্দি এলাকায় রেললাইনে মোনালিসা জান্নাত ফেরদৌসি শিখা (৪০) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।

আরও পড়ুন : উন্নয়নশীল দেশ করতে সক্ষম হয়েছি

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত মোনালিসা শেরপুর জেলা সদরের চর জংগলদী গ্রামের নূর হুদার স্ত্রী। তিনি জামালপুর সদরের বারুয়ামারী এলাকায় সেন্ট্রাল কোচিং সেন্টারের সাবেক শিক্ষিকা।

জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : জোর করে নির্বাচনে আনা হবে না

জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোনালিসা সদর উপজেলার বাদেচাঁন্দি এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, এক বছর আগে মানসিকভাবে বিপর্যস্ত হলে কোচিং সেন্টারের শিক্ষকতা ছেড়ে দেন মোনালিসা। তিনি জামালপুর সদরের নান্দিনায় ভাড়া বাসায় বসবাস করতেন। মাঝে মধ্যেই বাসা থেকে একা বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটতেন।

আরও পড়ুন : প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ২৮ ফেব্রুয়ারি

এসআই তারা মিয়া বলেন, নিহত মোনালিসার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা