সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কমেছে সবজির দাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কমতে শুরু করেছে শীতকালীন নানা রকম সবজির দাম। কেনাবেচায় জমজমাট পাইকারি হাটবাজার। তবে সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে বেশকিছু সবজি কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে। এ অবস্থায় কাঙ্খিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

প্রতিদিন ভোর থেকেই তিন চাকার যানবাহনে করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শীতকালীন টাটকা সবজি নিয়ে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে আসেন প্রান্তিক কৃষকেরা।

আবহাওয়া অনুকুলে থাকায় উৎপাদনও হয়েছে ভাল। কৃষকের উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, সিম, স্কয়াস, মুলা, বেগুনসহ হরেক রকম সবজি আঞ্চলিক সড়কের পাশে সাজিয়ে শুরু হয় কেনাবেচা।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই

বাজারে সরবরাহ ভাল থাকায় গেল সপ্তাহের তুলনায় ফুলকপি, বাঁধাকপি, স্কয়াসের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে। এছাড়া অন্যান্য সবজির দাম এক-দুই টাকা উঠা নামা করছে। এ অবস্থায় উৎপাদন খরচের তুলনায় কাঙ্খিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। আর এসব সবজি ক্রয়ে স্থানীয়সহ দুর দুরান্তের ব্যবসায়ীরা ছুটে আসছেন এ পাইকারি বাজারে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে জেলার সবজির‌ বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু প্রকার ভেদে ১৫ থেকে ২২ টাকা, ফুলকপি ৪-৬ টাকা, স্কয়াস প্রতি কেজি ৮-১০ টাকা, বাঁধাকপি প্রতি পিচ ৮-১০ টাকা, শিম প্রতি কেজি ২০-২১ টাকা, বেগুন ১২-১৪ টাকা, গাজর ২০-২২ টাকা, টমেটো প্রকার ভেদে প্রতি কেজি ১০-১৮ টাকা, মিস্টি কুমড়া ১৫-১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য শাক সবজি প্রকার ভেদে ২ থেকে ৫ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ইরফান সেলিমের গ্রেফতারি পরোয়ানা জারি

বর্তমানে এই পাইকারি বাজারে প্রতিদিন ২০ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত সবজি কেনাবেচা হয়।

কৃষকরা অভিযোগ করে বলেছেন, বর্তমানে শীতকালিন সবজি বিক্রি করে কাঙ্খিত মুল্য মিলছে না। এভাবে বাজার চলতে থাকলে কৃষক লোকসান গুনবে। বাজারে অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও বাড়ছে না সবজির দাম।

আরও পড়ুন: বিদ্যমান সড়ক স্মার্ট করতে হবে

সমবায় মার্কেটের ব্যবসায়ী ফজলুল হক জানান, কিছু কিছু সবজির দাম তিন টাকা পর্যন্ত কমেছে। এছাড়া অন্যান্য শাক সবজির দাম উঠা করছে। তবে সবজির সরবরাহ ভাল রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল আজিজ জানান, ঠাকুরগাঁও জেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ হাজার ৮৯৫ হেক্টর জমি। সবজির বাম্পার ফলন হয়েছে।‌ কৃষকরা দামও ভালো পাচ্ছেন। হয়তো দুই একদিনের দাম একটু কমেছে। সচরাচর প্রতিবছর এই সময় শীতকালীন সবজির দাম কিছুটা নেমে আসে এবছরও তাই হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা