সারাদেশ

গ্যাসভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জে গ্যাসভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে ট্রাকটি ছিনতাই হয়।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ঘটনার একদিন পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি স্ট্যান্ডে খালি ট্রাকটির সন্ধান মিলেছে বলে জানিয়েছেন গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি।

জানা যায়, ট্রাকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ৫৯৬টি গ্যাসভর্তি সিলিন্ডার ছিল।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফের হামলা করতে পারে রাশিয়া

গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে মোংলা থেকে ১২ কেজি ওজনের ওমেরা কোম্পানির ৫৯৬টি গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌঁছায়। পরে সেখানে ট্রাকটি পার্কিং করে চালক বাড়িতে যায়। এসময় ১০-১৫ জন ছিনতাইকারী একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারার দায়িত্বে থাকা নৈশপ্রহরী রমজান সরদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা এবং রাত ৩টা ৬ মিনিটে ধলেশ্বরী টোল প্লাজা অতিক্রম করে। আজ সকালে মুন্সিগঞ্জ থেকে ফোন আসে ট্রাকটি গজারিয়া উপজেলার জামালদি স্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

আরও পড়ুন: যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা

কাশিয়ানি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, বর্তমানে ট্রাকটি মানিকগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে আমরা খবর পেয়েছি। সেখান থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকেই কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা