সারাদেশ

ছুরিকাঘাতে ২ যুবক নিহত

সান নিউজ ডেস্ক : দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে জেলার খোদাদপুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাঈল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৩)। তাদের বাড়ি উপজেলার ৪নং উইনিয়নের খোদাতপুর গ্রামে।

জানা গেছে, খোদদাতপুর এলাকার হায়দার আলীর ও ওমর আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওমর আলীর পরিবারের লোকজন হায়দার আলীর ছেলের মনোয়ার হোসেনের পিঠে এবং রাকিবের গলায় ছুরিকাঘাত করেন।

ঘটনাস্থলেই মনোয়ার মারা যান। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

আরও পড়ুন: ডুবে গেলো সার বোঝাই কার্গো

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে দুজন মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত আছে।’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা