শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক। ( ছবি : সংগৃহিত)
সারাদেশ

শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ময়লা পানির গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৎ-মাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ৩

সোমবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাড়ে ৬ বছর বয়সী নিহত মো. মারুফ ওই একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মাহমুদুল হাসান তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করে। এতে শিশু মারুফ মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। সৎ-মা তাকে ঠিকমতো আদর করত না।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

সোমবার রাত ১০টার দিকে শিশুটি ঘর থেকে হঠাৎ নিখোঁজ হলে পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে৷ একপর্যায়ে বাড়ির লোকজনের গোসলের পানি যাওয়ার ছোট গর্তে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

রাত ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

এ সময় শিশু মারুফের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সৎ-মা তাকে হত্যা করে পানির গর্তে ফেলে দিয়েছে। ওই নারীকে আটক করা হয়েছে, মামলাও প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা