সারাদেশ

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ

সান নিউজ ডেস্ক: তিন দিন আগে থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে। ইতোমধ্যে মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একাই মঞ্চে বসে থাকতে দেখা গেছে। পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ আছে বাস চলাচল। শুক্রবার থেকে চলছে না তিন চাকার যানও। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। তবে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হেঁটে, মোটরসাইকেল কিংবা প্রাইভেট গাড়িতে আসছেন।

বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণসমাবেশে যোগ দিতে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরআগে বৃহস্পতিবার সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সকালে মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এ সময় স্লোগানে মুখর ছিল মাঠ। বিএনপির গণসমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে আছে পুলিশ। রাজশাহী নগরীর সবগুলো প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকছে পুলিশের কড়া নজরদারিও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা