কিশোরীকে ধর্ষনের দায়ে যুবকের কারাদণ্ড
সারাদেশ

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে আদালত মো: আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে।

আরও পড়ুন : রাজশাহীতে পরিবহন ধর্মঘট চলছে

বুধবার(৩০ নভেম্বর) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম ফারুক উপরোক্ত রায় প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে বাথরুম থেকে অপহরণ করে একই গ্রামের মো: আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে তাকে প্রাণনাশের হুমকী দিয়ে জোরপুর্বক ধর্ষণ করে । তার চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে এবং ধর্ষক আমিনুলকে আটক করে।

বিষয়টি আপোষ মিমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলেও কোন সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মামলার এজাহার,পুলিশের চার্জশিট ও সাক্ষীদের জবানবন্দীতে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা