বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
সারাদেশ

বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ৩

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচরে নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

ঘটনাটি স্বীকার করে জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, ‘সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।’

আরও পড়ুন : হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

তিনি আরও বলেন, ‘এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম বলেন, ‘বিকেলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে মিথাচার করায় মানববন্ধন

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি অনুযায়ী সন্দেহভাজন হলেও কাউকে গুলিবর্ষণ না করে গ্রেপ্তার করার নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেটি মানা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার

যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জিম বাকার মারা গ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা