সারাদেশ

সন্ত্রাসী দিয়ে দোকান দখলের অভিযোগ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৪ বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দোকান দখলের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শহরের পুরাতন বাবুপাড়া রেলওয়ে অফিসার্স কলোনীর মৃত হালিমের ছেলে মুরাদ হোসেন।

লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আমরা তিন ভাই ও পাঁচ বোন। বাবা একজন সরকারী চাকুরীজীবী ছিলেন। বাবা মারা যাওয়ার আগে সম্পত্তির ভাগ ৫ বোনকে বুঝিয়ে দেন। সেইসাথে আমার মা জোবেদা বেগমের নামে সাড়ে ৩ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন। এই ক্ষেত্রেও নমিনি করা হয়েছে ৫ মেয়েকেই।

মা জীবিত থাকাবস্থায় ওই টাকার লভ্যাংশ মা ও মেয়েরা ভোগ করছে। মায়ের মৃত্যুর পরও ৫ মেয়েই সমানভাবে ভাগ পাওয়ার কথা। বিনিময়ে একমাত্র বাড়ি ও দোকান ৩ ছেলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এতে সম্মত হয়েই ৫ বোন ও দুলাভাইয়েরা তাদের পাওনা বুঝে নেন।

অথচ বাবা মারা যাওয়ার পর ৪ বোন মোছা. ইতি, মোছা. শিরিন আকতার, মোছা. দিতি ও মোছা. সোনিয়া বাড়ি ও দোকানে তাদের অংশ দাবী করছেন। তাঁরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দোকানে তালা লাগিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছে। এছাড়া বাড়ি থেকে তাড়িয়ে দিতে নানাভাবে হুমকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, আয়ের একমাত্র উৎস্য হারিয়ে ৯ মাসের গর্ভবতী স্ত্রীকে বেকায়দায় পড়েছি। অর্থাভাবে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে সঠিক বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। নয়তো সপরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার ওই চার বোন বলেন, বাড়ি ও দোকান মায়ের নামে হওয়ায় আমরা তাতে নিজেদের অংশ দাবি করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা