মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
সারাদেশ

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনা বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল হক বাবুর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নগরবাড়ি ঘাট এলাকার স্বাধীনতা চত্বরে দলের নেতাকর্মী এ এলাকাবাসী এই প্রতিবাদ মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে অয়োজন করে। আমিনপুর থানাধীন সকল ইউনিয়নের দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত হন।

পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন পাবনা জেলা সড়ক পরিবহন মালিকগ্রুপ, পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ, নগরবাড়ি নলখুরা বাজার বণিক সমিতি, পুরান ভারেঙ্গা উনিয়ন শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকে প্রতিবাদ সভায় খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিততে প্রতিবাদ মানববন্ধন সমাবেশে রুপ নেয়। এসময় দলের ও এলাকার সাধারন মানুষ ব্যানার ফেসটুন নিয়ে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন। পরে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।

আরও পড়ুন : সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা

বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তারা বলেন, দলের হাইব্রিড অনুপ্রবেশকারী একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থের কারনে দলের নেতাদের নামে একটি দুষ্ট নারীকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে তারা জামাত-বিএনপির এজেন্ডা বাস্তায়নের জন্য কাজ করছে। প্রশাসনসহ দলেন দায়িত্বশীল নেতাদের কাছে পর্দার আড়ালে থেকে দলের নেতাকর্মীদের যারা ক্ষতি করতে চায় তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমিনপুর থানা আওয়ামী লীগের জ্যোষ্ঠ সহ সভাপতি ও পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সাধারন সম্পাদক কাজী আলতাফ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃনুরুল হোসেন মোল্লা, রুপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল, পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী সহসভাপতি এ এম সাজিদুল্লাহ(সুমন) কাশিনাথপুর শ্রমিক ফেডারেশন সভাপতি শাহ আলম মুক্তি প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা