সারাদেশ

উলিপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর এলাকার নুর হোসেনের পুত্র এজাজুল হক ওরফে রেজাউল (৪০) এবং একই এলাকার ফজলুর রহমানের পুত্র হেলাল উদ্দিন (২৩)।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধ এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী এজাজুল হক ও হেলাল উদ্দিনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা