মাদারীপুরে যুবককে আটকে নির্যাতনের অভিযোগ
সারাদেশ

মাদারীপুরে যুবককে আটকে নির্যাতন

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে এক যুবককে দুইদিন ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতনের অপরাধে কুখ্যাত সন্ত্রাসী সুমন শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : দেশে আরও ৫ জনের প্রাণহানি

শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন রাজৈর উপজেলার টেকেরহাটের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। সে সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লার ক্ষমতাবলে এলাকায় দীর্ঘদিন যাবত টর্চার সেলের মাধ্যমে নির্যাতন কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গত বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত খোকন শেখের ছেলে রাজমিস্ত্রি শ্রমিক রবিউল শেখ (২৮) জায়গা বিক্রি করবে বলে ক্রেতার কাছে থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা বায়না নেয়।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

তখন নজর পড়ে সুমনের। পরে ভুয়া ইজিবাইক চুরির অপবাদ দিয়ে রবিউলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সুমন ও তার সন্ত্রাসী বাহিনী।

এসময় তাকে ফাঁকা জায়গায় নিয়ে বেধড়ক মারপিট করে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর রবিউলকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ি এলাকার একটি পরিত্যাক্ত ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়।

অনেক খোজাখুজি শেষে দুইদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনদিয়া ঘাট পুলিশ ফাড়ির সহযোগিতায় তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ফের বেড়েছে ডিমের দাম

এ ঘটনার বিচার চেয়ে শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করে এলাকাবাসী।

অনেক খোজাখুজি শেষে দুইদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনদিয়া ঘাট পুলিশ ফাড়ির সহযোগিতায় তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করে এলাকাবাসী।

এর এক ঘন্টার মধ্যে সুমনকে গ্রেফতার করে রাজৈর থানার পুলিশ। স্থানীয় কালু, মিলন, শাহেন সহ একাধিক ব্যক্তি জানায়, সন্ত্রাসী সুমন এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন : আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সে এলাকায় বড় মাদক ব্যবসায়ী হওয়ায় সত্ত্বেও কেউ কিছু বলতে সাহস পায় না। এছাড়া টেকেরহাট সেতুর নিচে তার একটি টর্চার সেল রয়েছে বলে জানায় এলাকাবাসী।

সন্ত্রাসী সুমন জানায়, রবিউল ইজিবাইক চুরি করেছে। স্বীকার না করায় সবার সাথে ভাই হিসেবে আমিও তাকে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি দিছি।

ওসি আলমগীর হোসেন জানান, মানববন্ধনের এক ঘন্টার মধ্যে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি বর্তমানে থানা হাজতে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা