ছবি: প্রতীকী
স্বাস্থ্য

আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬৩৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

আরও পড়ুন: ডেঙ্গু শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা