পাওনা টাকা না পেয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু
সারাদেশ

পাওনা টাকা না পেয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পাওয়া টাকা না পেয়ে ব্রেন স্ট্রোক করে দবিরুল ইসলাম (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু অতপর মাদ্রাসার সাবেক সভাপতির বাড়িতে মরদেহ রাখার ঘটনা ঘটে।

আরও পড়ুন : মুরগি ও ডিমের দাম বেড়েছে

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধান পাড়া এলাকার মোঃ জুলফিকার আলী (৩৪) প্রধান পাড়া দারুনফালা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বাড়িতে এ ঘটনাটি ঘটে। মাদ্রাসার সভাপতি ওই এলাকার মৃত আব্দুর সাত্তার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান পাড়া দারুনফালা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ম্যানেজিং কমিটি দায়িত্বে থাকা অবস্থায় মোঃ জুলফিকার আলী শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে লাইব্রেরিয়ান (গ্রন্থাগারিক) পদে তার স্ত্রীর মামাতো ভাই জাকির হোসেন কামিল (এম,এ) পাশ শূন্য পদে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ১১ লক্ষ এবং গ্রন্থাগারিক জাল সনদ ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এদিকে দায়িত্বে থাকা অবস্থায় তার স্ত্রী মর্জিনা বেগমকে আয়া এবং নৈশ্য প্রহরী পদে নিয়োগ দিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়েছেন। গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নিয়োগ প্রক্রিয়া জটিলতার সৃষ্টি এবং সভাপতি পদ মেয়াদ উত্তীর্ণ হলে অভিযুক্ত জুলফিকার আলী পাওনা টাকা ফেরত দিতে অনীহা প্রকাশ করে। এনিয়ে এলাকায় দেন দরবার হলে তিনি কখনো উপস্থিৎ থাকতেন না।

রোববার (৭ আগষ্ট ) সকাল ১০ টার সময় মৃত দবিরুল ও স্ত্রী সহ তার ভাগনী জামাই দারুনফালা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বাড়ি যান পাওনা টাকা আদায়ের জন্য এদিকে জুলফিকার আলী বাসায় তাদেরকে অশালীন ভাবে গালিগালাজ এবং বটি দিয়ে হত্যার চেষ্টা করলে এক পর্যায় বাড়ি থেকে বের হন দবিরুল ইসলাম অপমান অপদস্ত মেনে নিতে না পারায় হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান পরবর্তীত্বে তার স্ত্রী সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ১১ আগষ্ট বৃহষ্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আরও পড়ুন : ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পঞ্চগড়ে তার বাসায় না এনে আত্মীয় স্বজনরা সভাপতির বাড়ি রেখে আসেন মৃত দবিরুল ইসলামের মরদেহ। পাওনা টাকা না দেওয়া পর্যন্ত মৃতের দেহ দাফন সম্পূর্ণ করবেন না বলেন তার পরিবার। মৃতের সহধর্মীনি তিনি বলেন আমার স্বামী ছেলে চাকুরির জন্য জমি বিক্রি করে তাকে টাকা দেওয়া হয়েছিল টাকা চাওয়ার কারণে ব্রেন স্ট্রোকে তিনি মারা গেলেন আমি তার পাওয়া ফেরত এবং আইনগত বিচার চাই।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে বলেন ঘটনা স্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা