মাদারীপুর তিনটি দোকানে জরিমানা 
সারাদেশ

মাদারীপুরে তিনটি দোকানে জরিমানা 

শফিক স্বপন (মাদারীপুর) : মাদারীপুরে রাজৈরে ৩ টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেছে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লাইটার জাহাজের ভাড়া বাড়ল

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজৈর ও টেকেরহাটে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় মাদারীপুরের রাজৈরে ৩টি মুদি দোকানিকে গো খাদ্য মানুষের খাদ্য একসাথে বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ৩টি ফিলিং স্টেশনে তদারকীমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজৈর ও টেকেরহাট বাজার এবং ৩টি ফিলিং স্টেশনে তদারকীমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানের মুল্য তালিকা না থাকায় ও গো খাদ্য মানুষের খাদ্য একসাথে বিক্রয়ের দায়ে গনেশ স্টোরের গনেশকে ৫ হাজার, মায়ের দোয়া স্টোরের জাফর মুন্সীকে ৫ হাজার ও জয় ত্রিনাথ ভান্ডারের বিমল কুমারকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এ খবর পেয়ে অন্য মুদি ও মিষ্টির দোকান গুলো বন্ধ করে পালিয়ে যায় দোকানিরা। সাধারণ ক্রেতাদের দাবি এরকম ঝটিকা অভিযান যেনো অব্যাহত থাকে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন নোরা ফাতেহি!

অন্যদিকে উপজেলার মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন, মেসার্স এস আর ফিলিং স্টেশন ও মেসার্স হাসমত ফিলিং স্টেশন পরির্দশন করে প্রয়োজনীয় কাগজপত্র তেলের পরিমাপ পর্যবেক্ষণ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা