সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে অর্থ নেয়ার অভিযোগ
সারাদেশ

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে অর্থ নেয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের হতদরিদ্র পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

আরও পড়ুন : ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

রোববার (২৬ জুন) এমন অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলারং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কৃত্রিম চন্দ্র রাঙ্গু দেবারু, মনোয়ার, কান্দু নামে আরো বেশ কয়েকজনের মাধ্যমে ওই ওয়ার্ডের ৩০ জন খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ডধারীদের কাছ থেকে ১ হাজার টাকা থেকে ১৫০০ টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ড বাতিল হয়ে যাবে বলে জানান মেম্বারের লোকজন।

ভুক্তোভুগী হতদরিদ্ররা অভিযোগ করে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। সারাদিন মাঠে কাজ করি। আমরা সরকারের দেওয়া ১০টাকা কেজি দরে কার্ড নিয়ে চাল পেয়ে আসছি। হঠাৎ গতকাল রাতে শনিবার (২৫ জুন) মেম্বার কৃতম চন্দ্র রাঙ্গুরের লোকজন এসে আমাদের বলে তোমরা চালের কার্ড রাখতে চাইলে ১৫শ করে টাকা লাগবে। নইলে তোমাদের কার্ড বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন : বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

তারা আরো বলেন, আমরা গরিব মানুষ ।একদিন কাজ না করলে সন্তাদের মুখে খাবার দিতে পারি না। মাঠে কাজ করে যা পাই তাই দিয়ে সংসারের খরচ করি। সরকারের দেওয়া ১০ কেজি চাল তুলতে পারছি বলেই সন্তানদের মুখে দু’বেলা খাবার দিতে পারছি। মেম্বার কার্ড গুলো বাতিল করে দিলে আমাদের অনেক কষ্ট হবে বলে জানান হত-দরিদ্ররা।

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য কৃতম চন্দ্র রাঙ্গুর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধ যা বলা হয়েছে সবই মিথ্যা বানোয়াট।

আরও পড়ুন : অবশেষে দাম কমলো সয়াবিন তেলের

এ ব্যাপারে চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, টাকা নেওয়া বা চাওয়ার বিষয়ে আমি কিছু জানিনা। তবে কেউ যদি টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। এই নিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা