বর্নিল সাজে সেজেছে পদ্মাসেতুর জাজিরা প্রান্ত
সারাদেশ
পদ্মা সেতু উদ্বোধন

বর্নিল সাজে সেজেছে জাজিরা

শরীয়তপুর প্রতিনিধি : ২৫ উদ্বোধন হতে স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে জাজিরা প্রান্তকে সাজানো হয়েছে বর্নিল সাজে। ঢাকা-শরীয়তপুর মহাসড়কে বইছে উৎসবের আমেজ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা ও শিবচরের কাঁঠালবাড়ির জনসভাস্থল এখন প্রস্তুুত।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

শুক্রবার (২৪ জুন) বিকালে সরেজমিন গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।

তারা জানান, শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পেরিয়ে তিনি আসবেন জাজিরা প্রান্তের টোল প্লাজায়। সেখানে কয়েকটি স্থাপনার উদ্বোধন শেষে শিবচরের কাঁঠালবাড়িতে গিয়ে জনসভায় ভাষণ দেবেন।

এরই মধ্যে ওই এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী নুরুল ইসলামের ছবি ও ফেস্টুন লাগানো হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের কাজের বিভিন্ন সময়ের কর্মকর্তাদের পরিদর্শন করার ছবি লাগানো হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পাল্লা দিয়ে কয়েক হাজার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সাঁটানো হয়েছে। পাশাপাশি সহস্রাধিক তোরণ নিমার্ণ করা হয়েছে। সংযোগ সড়কের পাশের গাছসংলগ্ন আগাছা ও ঘাস পরিষ্কার করা হয়েছে। সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

এসব এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য এবং সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা। এসব এলাকাও নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জনসভা সফল করতে শরীয়তপুরের জেলা শহর ও ৬টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা সদর এবং জাজিরা থেকে প্রায় ৫০টি বাস, ৭ হাজার মোটরসাইকেল এবং শতাধিক ট্রাক নিয়ে এক লাখ নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে জনসভায় যাবে।

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশনায় এবং ব্যবস্থাপনায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানা থেকে ১৬টি বিলাসবহুল লঞ্চ ও বর্নিল সাজে সাজানো পাল তোলা নৌকাসহ তিনশত ট্রলার প্রায় ৫০ হাজার নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে সকাল ৮টার মধ্যেই জনসভাস্থলে থাকবে।

আরও পড়ুন : রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য বারবার নির্বাচিত সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলা ৬টি বিলাসবহুল লঞ্চ ও ৫০টি বাস এবং ট্রাক নিয়ে থেকে সকাল ৬টার মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা স্থালে প্রায় ৫০ হাজার নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে অংশগ্রহন করবেন।

এদিকে, সেতু বিভাগের কর্মকর্তারা জানান, বুধবার মূল সেতুর কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখন পদ্মা সেতু চালুর জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। বুধবার বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতুটি প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুন : মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩

জাজিরা প্রান্তে টোল প্লাজার পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল নির্মাণ করা হয়েছে। আরও নির্মাণ করা হয়েছে ইলিশের ভাস্কর্য ও ফোয়ারা।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এ ব্যাপারে বলেন, আমাদের প্রাণের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। পদ্মসেতু আত্মমর্যাদার প্রতিক, গৌরবের প্রতিক, সততার প্রতিক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য প্রস্তুত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে শুধু এ অঞ্চলের মানুষই নয় সারাদেশের মানুষ উচ্ছ্বসিত। প্রায় দশ লক্ষাধিক মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত হয়ে পদ্মা সেতু ঘিরে যেসব ষড়যন্ত্র হয়েছিল, তার সমুচিত জবাব দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা