হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
সারাদেশ
জোর করে ভোট নেয়ার অভিযোগ

হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি : অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান মোরশেদ।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।

মুসফিকুর রহমান মোরশেদ অভিযোগ করেন, তামাশার ভোট,তামাশার নির্বাচন বর্জন করলাম। নির্বাচন কমিশনার আমাদেরকে যে ভাবে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির কিছুই নেই এখানে। প্রশাসনের সহযোগিতায় সব কটি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

ভোটারদেরকে চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। সকালে নদীর কুলে কয়েকজন এজেন্টকে আটক করে বেঁধে রাখা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়। কোন কেন্দ্রে আমার এজেন্ট দিতে দেওয়া হয় নি।

তিনি অভিযোগ করে আরও বলেন, কোনো কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব চলছে।

আরও পড়ুন : আরও অস্ত্র চান জেলেনস্কি

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন অনেক সুন্দর,সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। প্রতিদ্বন্ধী প্রার্থী মোরশেদ অনেক আগ থেকে উদ্ভট অভিযোগ করে আসছেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রশাসনের সহযোগিতায় নৌকার প্রার্থীর লোকজন জোর করে ভোট নেওয়ার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন,বিষয়টি তিনি জানেন না। এ প্রথম শুনেছেন। খোঁজ খবর নিয়ে তিনি দেখছেন বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,বুধবার (১৫ জুন) নোয়াখালীর চার উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এগুলো হরো, সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরনী ও চানন্দী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা