মাদারীপুরে তালা ভেঙে মালামাল চুরির অভিযোগ
সারাদেশ
হাসপাতাল সিলগালা

মাদারীপুরে তালা ভেঙে মালামাল চুরির অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে একটি প্রাইভেট হাসপাতালে প্রশাসনের করা সিলগালার তালা ভেঙ্গে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি একজন

মঙ্গলবার (৭ জুন) দুপুরে শহরের ইটেরপুল এলাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলন করে হাসপাতালটির এক অংশের মালিকপক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড়ের ডিজিটাল এ্যাপোলো (প্রাঃ) হাসপাতালের মালিকানা সংক্রান্ত দ্বন্ধ থাকায় স্বাস্থ্য অধিদফতরের একটি চিঠির মাধ্যমে, ২০২১ সালের এপ্রিল মাসে মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি দল এসে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

এতে হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও চিকিৎসার কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি ভবনটিতে আটকে থাকে। ঘটনার কয়েক মাস পরে হাসপাতালের আরেক অংশীদার ও হাসপাতালটির ভবন মালিক ইউনুস মোল্লা সেই ভবনটিতে অবস্থিত তার হাসপাতালের সিলগালা অংশের তালা ভেঙে মালামালসহ দামী যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় সে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

ডিজিটাল এ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিকানা দ্বন্ধের জেরে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার পরেও সেই তালা ভেঙে আমাদের অজান্তেই হাসপাতালে ঢুকে চিকিৎসার কাজে ব্যবহৃত দামী যন্ত্রপাতি চুরি করে ইউনুস মোল্লা অন্যত্র সরিয়ে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার বিচার দাবী করি ও সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধার করারও দাবী জানাই।’

আরও পড়ুন : গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা

হাসপাতালের আরেক অংশীদার ইউনুস মোল্লা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। হাসপাতালের মালিকানা নিয়ে আমাদের দ্বন্ধ রয়েছে। কিন্তু আমি কোন মালামাল সরিয়ে নেইনি। আমার ভবনটি মনিরুজ্জামান ৫ বছর ধরে ব্যবহার করেছে, কিন্তু কোনো ভাড়া দেয় নি। এখন আমাকে উল্টো হয়রানি করার জন্য এসব মিথ্যে অভিযোগ করছে।’

আরও পড়ুন : তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এই ঘটনায় মনিরুজ্জামান মনির থানায় অভিযোগ করে। পরে ওসি স্যার আমাকে ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা