স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি: সংগৃহীত)
জাতীয়

গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে যাদেরই গাফিলতি পাওয়া যাবে তাদের শাস্তি পেতে হবে। তিনি বলেন, তদন্তের ফলাফল পাওয়ার পর আমরা সেটি নির্ধারণ করবো।

আরও পড়ুন: ফের জেল হেফাজতে পি কে হালদার

মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি উচ্চপর্যায়ের তদন্ত দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কার গাফিলতি কিংবা নাশকতা বা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা কি না তা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না, এটাও আমি বিশ্বাস করি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যে অকুতোভয় সৈনিক, তারা সবসময় এটার প্রমাণ দিয়েছে। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময় আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তারা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তারা যথাযথ প্রচেষ্টাই নিয়েছিলেন। দুর্ভাগ্য এতে তাদের ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে সেক্ষেত্রে নমনীয় হবেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন? উনি সংসদ সদস্যদেরও ছাড়েন না। কাজেই বার্তাটা স্পষ্ট, যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনোভাবে নাশকতা করে থাকে, তার শাস্তি তাকে পেতেই হবে। তারপর আমরা সেটি নির্ধারণ করবো।

আরও পড়ুন: অনাস্থা ভোটে জিতলেন জনসন

ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিস থেকে আধুনিক ফায়ার সার্ভিস নিয়ে আসছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গেই উপস্থিত হন। আগে আমরা দেখতাম ঘটনা শেষ হয়ে গেছে, আগুন নিভে গেছে, তখন ফায়ার সার্ভিস গিয়ে উপস্থিত হতো। পার্থক্যটা এখন এখানেই। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ফায়ার সার্ভিসকে একটি সক্ষম বাহিনীতে পরিণত করতে পেরেছি এবং ক্রমাগতভাবে আমরা তাদের আরও সক্ষমতা বৃদ্ধি করবো। সর্বাত্মকভাবে তারা যেন অগ্নিনির্বাপণে তারা ভূমিকা রাখতে পারে।

এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারের মরদেহে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তার জানাজায় অংশ নেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা