সারাদেশ

মুন্সীগঞ্জ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। (২৯ মে) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার মানিকপুরস্হ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।

ডক্টরস ডায়গনস্টিক সেন্টারে অভিযান কালে দেখা যায়, সেবার মূল্য তালিকা প্রদর্শন হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট প্যাথলজি ল্যাবে সংরক্ষণ করা হচ্ছে। অনেক ব্লাংক রিপোর্টে আগে থেকে ল্যাব ইনচার্জের স্বাক্ষর রয়েছে। রোগীর স্যাম্পল সংগ্রহের কাজে ব্যবহৃত সিরিঞ্জ ও তুলা এবং স্যাম্পল কালেকশন বুথের নিচে উন্মুক্ত ভাবে ফেলে রাখতে রাখা হয়েছে।

এতে ডক্টর ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পরবর্তীতে এধরনের ঘটনা যেন না ঘটে, সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা